× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ডেস্ক

আজ বৃহস্পতিবার(১৬ অক্টোবর) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Thursday-Horoscope.jpg

আজ বৃহস্পতিবার(১৬ অক্টোবর) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয়দের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে এই দিনটি খুব একটা খারাপ কাটবে না। শুধু তাই নয়, আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই আপনার প্রশংসা করবেন। অবসর সময়ে আজ আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অশ্বত্থ গাছের শিকড়ে তেল অর্পণ করুন।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের ওজনের প্রতি নজর রাখুন। এই রাশির কিছুজন আজ কোথাও ভ্রমণের মাধ্যমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেও আর্থিক দিক থেকে লাভবান হবেন। আজ আপনি আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শেখার জন্য আজ আপনি একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে গঙ্গাজলের ব্যবহার করুন।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। কর্মক্ষেত্রে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে অবহেলার সঙ্গে কোনও কাজ করবেন না। সন্তানদের সঙ্গে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আজ আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বিভিন্ন আটার মিশ্রনে তৈরি করা রুটি পাখিদের খাওয়ার জন্য অর্পণ করুন।

কর্কট রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। শুধু তাই নয়, আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন তাহলে তাঁকে সেই অর্থ আজ ফেরত দিতে হবে। প্রেমের জীবনে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই হনুমানজির মন্দিরে বাদাম অর্পণ করে ওই বাদামের অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখে দিন।

সিংহ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কট আপনার চিন্তা বৃদ্ধি করতে পারে। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি আজ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধে হলুদ গুলিয়ে খেতে দিন।

কন্যা রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের একজন প্রবীণ সদস্যের সহায়তায় আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সংযত হতে হবে। প্রতিটি কাজ আজ বুদ্ধিমত্তার সঙ্গে করার চেষ্টা করুন। ব্যবসা সম্পর্কিত গোপন তথ্য আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে ব্রোঞ্জের মুদ্রা সবুজ সুতোয় বেঁধে তা পরিধান করুন।

তুলা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে “ওম ঘৃণী সূর্যায় নমঃ”-এই মন্ত্রটি জপ করুন।

বৃশ্চিক রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ অবশ্যই ইতিবাচক ফলপ্রদান করবে। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একটি কাজে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনি কোথাও শিক্ষামূলক ভ্রমণে যেতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি একটি ধর্মীয় সংস্থা অথবা প্রতিষ্ঠানে অর্পণ করুন।

ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনার রসিক আত্মীয়-স্বজন আপনার দুশ্চিন্তা দূর করে দেবেন। এমন আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে আজ ভাগ্যবান বলে মনে করবেন। অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে আপনার বাড়িতে যথেষ্ট হাওয়া ঢোকার ব্যবস্থা করুন।

মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বাড়িতে আজ একজন আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আজ আপনাকে সংযত হতে হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তরল জাতীয় খাবার খান।

কুম্ভ রাশি: আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কোনও বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতনভাবে করুন। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে মাছকে খাবার খেতে দিন।

মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অথবা গুরুত্বপূর্ণ কাগজের সই করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ রাত্রে একটি পার্কে অথবা বাড়ির ছাদে একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে গুড় এবং মুসুর ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন।


এ ক্যটাগরির আরো খবর..