× Banner
সর্বশেষ
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে প্রেমিকাকে হত্যা মামলায় ১৪ বছর পর প্রেমিকের ফাঁসির আদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
প্রেমিকের ফাঁসির আদেশ

মাদারীপুরে ২০০৮ সালে ডেকে নিয়ে প্রেমিকাকে শ^াসরোধ করে হত্যা মামলায় ১৪ বছর পর প্রেমিককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়র জজ আদালত (প্রথম আদালদত) লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। একইসাথে শহিদুল মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত শহিদুল সদর উপজেলার ব্রাহ্মনদি এলাকার মোহাম্মদ মোল্লার ছেলে। অপরদিকে প্রেমিকা ফরিদা আক্তার (২২) সদরের মহিষেরচর এলাকার করিম কাঢ়ীর মেয়ে।
মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালের ০৬ মে প্রেমের সম্পর্কের জেরে প্রেমিক শহিদুল ঘুরতে বের হয় প্রেমিকা ফরিদাকে নিয়ে। পরে কালকিনি উপজেলার (বর্তমানে ডাসার উপজেলা) ধুয়াসার এলাকায় নিয়ে বিয়ের আশ^াস দিয়ে শারিরিক সম্পর্কের পর শ^াসরোধ করে হত্যা করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শহিদুল। পরদিন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওইদিনই ফরিদার বড়ভাই হান্নান কাঢ়ী বাদী হয়ে কালকিনি থানায় শহিদুল মোল্লাকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তৎকালীন কালকিনি থানার এসআই হারুণ অর রশীদ শহিদুলকে অভিযুক্ত করে ২০০৯ সালের ২২ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই সময় ২০ জনকে সাক্ষিকে সাক্ষ্য দেয়ার আবেদনও করেন। পরে বিভিন্ন যুক্তি-তর্ক শেষে ১২ জন্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী শহিদুলকে ফাঁসির আদেশ দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেন।
মাদারীপুর আদালতের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, ঘটনার ১১ বছর ৪ মাস পলাতক ছিল আসামী শহিদুল মোল্লা। পরে ২০১৯ সালে গ্রেফতার হয় সে। এই হত্যা মামলায় রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরে সরকারের কাছে আবেদন জানানো হবে।
অপরদিকে রায়ে ক্ষুব্ধ হয়ে আসামীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট রেজাউল করিম জানান, রায়ের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে। এই হত্যাকান্ডে মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা সাক্ষীরা সঠিকভাবে আদালতে প্রমান দিতে পারেনি। আসামীপক্ষ রায়ে অসন্তোষ।


এ ক্যটাগরির আরো খবর..