× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

মাদারীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু, ৩ জন আহত

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: মাদারীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এবং একজন গুরুত্বর আহত। শনিবার সকালে ঘটনা তিনটি ঢাকা-বরিশাল মহাসড়ক ও খোয়াজপুর-টেকেরহাট সড়কে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার চর খোয়াজপুর টেকেরহাট এলাকার নিরব নামের ১৮ মাস বয়সী এক শিশু ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। শিশুটি হাটতে হাটতে বাড়ির পাশের রাস্তায় চলে গেলে ইজিবাইকের নিচে পরে মারা যায়। নিহত শিশু নিরব ওই এলাকার নূরুল আমিন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকার কাছেই ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীতমূখী একটি নসিমনকে ধাক্কা দিলে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলকার নসিমন চালক আব্দুস সালাম মিয়ার (৩০) মৃত্যু ঘটে। নসিমনে থাকা দুই যাত্রী আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

অন্যদিকে ঢাকা- বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় লোকাল সার্বিক গাড়ীর ও  পিকাব এর সাথে মুখোমুখি সংর্ঘষে পিকাপের ড্রাইভার সানোয়ার বেপারী (৩৫) গুরুত্ব আহত হয়। কিন্তু তার ঠিকানা জানা যায়নী।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্দেশ ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খোয়াজপুরে এক শিশু ও সমাদ্দার এলাকায় এক নসিমন চালক সড়ক দূর্ঘটনায় মারা গেছে। এবং রাজৈর থানার আলমদস্তা এলকায় দুটি গাড়ীর সংর্ঘষে একজন আহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..