× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু -পিতার অভিযোগ হত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে কালকিনিতে আকাশ নামে ৪ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে তার পিতার অভিযোগ তাকে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের  কালকিনি পৌরসভার উত্তর রাজদী গ্রামের কাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আকাশ কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের  উত্তর  রাজদী গ্রামের লিটন কাজীর বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,   সকাল থেকে  বাড়ীতেই খেলা ধুলায় ব্যস্ত  ছিল নিহত আকাশ ।  হঠাৎ দুপুর ১ টার  থেকে ছেলে আকাশকে খুঁজে পাচ্ছে না তার পরিবার।  আশ পাশের সকল জায়গা  অনেক খোঁজাখুঁজির পরে দুপুর  আড়াইটার দিকে বাড়ীর পিছনে থাকা পুকুরে ভাসতে দেখে ৪ বছরের শিশু আকাশকে।পরে পুকুর থেকে উদ্ধার করে  কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করে। কালকিনি থানা পুলিশ শিশুটির   লাশ উদ্ধার করে ময়না তদন্তের মাদারীপুর সদর হাসপাতালে  মর্গে প্রেরণ করা হয়।

নিহত আকাশের পিতা লিটন কাজী কান্না জড়িত কন্ঠে  তার ছেলেকে পরিকল্পিতভাবে  হত্যার অভিযোগ করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, এ বিষয়ে  থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..