× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভা কর্মীর মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
মাদারীপুর

মাদারীপুরে পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম সরদার (৩৫) এক পৌরসভার কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে শহরের শকুনি লেকের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে। শামীম ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকার সিদ্দিক সরদারের ছেলে এবং মাদারীপুর পৌরসভার পানি ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভায় অস্থায়ী কর্মী হিসেবে পানির লাইন মেরামতের কাজ করতেন শামীম। প্রতিদিনের মত বুধবার সকাল থেকে শকুনি লেকের দক্ষিণ পাড়ে পানির লিকেজ লাইন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক সেচ পাম্পের সাহায্যে পানি অপসারণ করতে গিয়ে অসাবধানবশত বৈদ্যুতিক তারের সঙ্গে শামীমের পা লেগে বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি অন্য কর্মীরা বুঝতে পেরে দ্রুত শামীমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে এক পৌরসভা কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশটি সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..