× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনে বেকারীর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
নিরাপদ খাদ্য আইনে

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন, মাদারীপুর  এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর-এর যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন মোঃ মাসুম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর। এছাড়াও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর। ফেরদৌসী আক্তার, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর, মাদারীপুর এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার চৌরাস্তা এলাকায় মধুমতি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকরভাবে বেকারি প্রডাক্টস উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরীর জন্য ব্যবহৃত রঙ্গিন কাগজ, ফ্লেভার ইত্যাদির যথাযথ সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন  রাসায়নিকের ব্যবহার, কাঁচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এসকল অপরাধের দায় স্বীকার করায় উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লক্ষ (১,০০,০০০) টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরণের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়াা হয়। অন্যথায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়।

মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সদর উপজেলার চৌরাস্তায় মধুমতি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকরভাবে নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কেক তৈরীর জন্য ব্যবহৃত রঙ্গিন কাগজ,  রশিদ ও লেবেলবিহীন  রাসায়নিকের ব্যবহার করায় ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানের মালিক চান মিয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন।


এ ক্যটাগরির আরো খবর..