× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুইটি মন্দিরের মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
মূর্তি ভাংচুর

মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পাগল মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরের ৪ টি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর রাত ৩ টার দিকে জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান দিঘীরপাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পর্বতবাগান দিঘীরপাড় এলাকায় পাশাপাশি ৬ টি মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে ওই মন্দিরগুলোর মধ্যে গণেশ পাগল মন্দিরের তিনটি গণেশ পাগলের মূর্তি ও রাধা কৃষ্ণ মন্দিরের কৃষ্ণের মূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় আওয়াজ শুনতে পান স্থানীয়রা। পরে কয়েকজন ঘর থেকে বের হলে টের পেয়ে ভাংচুরকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯-এ কল দিলে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শী পলাশ বাড়ৈ জানান, রাত ৩ টার দিকে ওয়াস-রুম যাওয়ার জন্য বের হলে একটা শব্দ শুনতে পাই। এসময় দ্রুত দৌড় দিয়ে টর্চ লাইট আনতে যাই। কিন্তু এসে দেখি কেউ নাই, মূর্তি গুলো ভেঙে মাটিতে পড়ে আছে। পরে লোকজন ডাক দিয়ে তাদেরও দেখাই। তারপর ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে।

স্থানীয় সবিতা রানী জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি গণেশ পাগলের ৩ টি মূর্তি ভাঙা। এরমধ্যে ছোট দুইটি মূর্তি নিচে পড়ে আছে আর বড় একটি কাত হয়ে ঝুলে আছে। পরে পুলিশের কথায় বড়টা উঠাইছি। এছাড়া কৃষ্ণের মূর্তির ৩টি আঙুল ভেঙে ফেলেছে। আমার ভাই পলাশ রাতেই দেখেছে। আমি এই জায়গার জন্য অনেক কষ্ট করি। এ ঘটনা যারা করছে আমি তাদের শাস্তি চাই।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..