× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

মাদারীপুরে ত্রৈমাসিক সাংবাদিক সমন্বয় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: মাদারীপুরে জাস্টিক রির্ফম এন্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) ও লিগাল এইড এসোসিয়েশন এর আয়োজনে বুধবার বেলা ১১ টায়  জেলার ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে এ ত্রৈমাসিক সাংবাদিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে (জেআরসিপি) দুর্নীতির প্রতিকার ভিত্তিক একটি প্রকল্প বাস্তবায়ন ও ত্রৈমাসিক কার্যক্রমের বিষয়বস্তু এ অনুষ্ঠানে তুলে ধরে। জেলা লিগাল এইড এসোসিয়েশন সভাপতি মো. মশিউর রহমান খান বলেন, দুর্নীতি প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি ও  একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলতে হবে। এবং জনগণকে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজ সম্পর্কে অবহিত এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে প্রথমত জেআরসিপি প্রকল্প কমিটির সহায়ক নাজমুন নাহার সকল সাংবাদিকদের পরিচিতি ও রেজিস্ট্রেশন পর্ব শুরু করে এবং সভার উদ্দেশ্যে ২০১৬ জানুয়ারি হতে চলমান কার্যক্রম উপস্থাপন করেন আবু দাউদ শামীম। এবং সার্বিক সহযোগীতা করেন আরিফুর রহমান

দুর্নীতি প্রতিরোধ গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও তাদের করণীয় বিষয়ে সাংবাদিকদের মাঝে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা শেষে মাদারীপুরে লিগাল এইড এসোসিয়েশন সভাপতি মো. মশিউর রহমান খান এর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান  শেষ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..