× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ঝিকরহাটিতে রাতের আধারে হামলার প্রতিবাদে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
রাতের আধারে হামলার প্রতিবাদে বিক্ষোভ

মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি নদীরপারের (লডেরপাড়) এলাকায় রাতের আধারে সংঘটিত হামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে এলাকাবাসী, বিশেষ করে মহিলারা ঘর থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদারীপুরের ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি  এলাকার বিপ্লব মাতুব্বর ও মুন্না মাতুব্বর নামে দুই ব্যক্তি ওই এলাকাসহ মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায়  সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, দখলদারিসহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি তারা তাদের লোকজন নিয়ে ঝিকরহাটি নদীরপাড়ের (লডেরপাড়ে) কয়েকটি বাড়িঘরে হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে স্থানীয় নারী-পুরুষদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকার ভুক্তভোগী রেখা বেগম বলেন,আমার স্বামী বিদেশে থাকে, আমি সন্তান নিয়ে একাই ঘরে বসবাস করি। বিপ্লব ও মুন্না প্রায় সময়ই আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাদের ভয়ে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না। আমরা এদের বিচার চাই।

আরেক ভুক্তভোগী সোনিয়া আক্তার অভিযোগ করে বলেন, “বিপ্লব আর মুন্না নামধারী সন্ত্রাসী। তারা হত্যা মামলার আসামি হয়েও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়। নিজেদের লোকজন নিয়ে আমাদের উপর নিয়মিত অত্যাচার করে। শুধু তাই নয়, পুলিশকে দিয়ে আমাদের হয়রানি করায়। তাদের কারণে আমরা অতিষ্ঠ।

এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনা ঘটলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পার পেয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলার ঘটনার পর থেকে ঝিকরহাটি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..