× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত, আহত এক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত

মাদারীপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয় সাথে থাকা আরো একজন। মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তাফাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত আলী শেখ (৪৭) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি এলাকার মৃত শহর আলী শেখের ছেলে এবং আহত মনির মিয়া (৪২) মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে পুলিশের টিএসআই রুহুল আমিন খান জানান, মাদারীপুরের ডাসার থেকে পুরাতন মালামাল ভর্তি করে কাভার্ডভ্যানযোগে রাজধানীর ইসলামাবাগ যাচ্ছিল চালক শওকত ও মহাজন মনির। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে আসলে নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ডভ্যানটি একটি গাছের সাথে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক শওকত ও গুরুতর আহত হন মনির। পরে মনিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক।


এ ক্যটাগরির আরো খবর..