× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মাদারীপুরের মানবপাচারের গড ফাদার ইউসুফ খান গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
মানবপাচারের গড ফাদার

মাদারীপুরে গ্রেফতার মানবপাচারের গড ফাদার ইউসুফ খান জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে আদালতের তোলা হলে শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন, আসামি জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে ৯ পিচ ইয়াবাসহ মানবপাচারের গড ফাদার খ্যাত ইউসুফ খান জাহিদকে গ্রেফতার করে পুলিশ। পরে সেখান থেকে নিয়ে আসা হয় মাদারীপুরে। গ্রেফতার ইউসুফ খান (৪৫) মাদারীপুর সদর উপজেলার চাছার গ্রামের মৃত সাবু খানের ছেলে।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার রূপরাইয়া গ্রামের মৃত মোস্তফা বেপারীর ছেলে রাকিব বেপারী পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ছেলে দালালচক্রের মাধ্যমে ইতালি পাঠাতে গিয়ে নিঃস্ব। দালালরা হাতিয়ে নিয়েছে প্রায় ৪০ লাখ টাকা। শেষমেষ বাধ্য হয়ে রাকিবের মা সামচুন নাহার গত ১০ মে জেলার মানবপাচারের গড ফাদার ইউসুফ খান জাহিদসহ ১০ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে সদর মডেল থানায় মামলা রেকর্ড হয়। এখন বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছেন তিনি।

এদিকে গত বছরের ১৯ নভেম্বর দালালচক্রের মাধ্যমে ইতালি পাড়ি জমাতে গিয়ে লিবিয়ার বন্দিশালায় আটক  সদর উপজেলার চাছার গ্রামের ফজল মুন্সির ছেলে সুমন মুন্সি, শহীদ মুন্সির ছেলে রাজন মুন্সি, লক্ষ্মীগঞ্জের সুলতান মোল্লার ছেলে রাতুল মোল্লা, চরখাগদী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে রাকিব বেপারী, শিবচর উপজেলার রাজারচর গ্রামের রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম, পূর্ব সন্ন্যাসীর চর গ্রামের সামচুউদ্দিন শিকদারের ছেলে শহিদুল ইসলাম ও ডাসার উপজেলার খান্দুলী গ্রামের ফয়সাল হাসান। মুক্তিপনের কোটি কোটি পরিবার থেকে হাতিয়ে নিয়েছে মাফিয়ারা। এরপরও এই ৮ যুবকের হয়নি মুক্তি। খোঁজ নেই ৪২দিন ধরে। যুবকদের পরিবারে এখন হতাশা।

রাকিবের মা সামচুন নাহার বলেন, আমার ছেলে এখন কোথায় আছে তা জানি। আমার প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইউসুফ খান ও তার লোকজন। আমি আমার ছেলের মুক্তি চাই। পাশাপাশি আমার দেয়া সব টাকা ফেরত চাই।

লিবিয়ায় নিখোঁজদের পরিবারের বাকি সদস্যরা বলেন, ‘ধারদেনা করে লাখ লাখ টাকা দালালের হাতে তুলে দিয়েছি। সন্তানদের কোন খোঁজই মিলছে না। পাওনা টাকা ফেরতও পাচ্ছি না। এই ঘটনায় দালালচক্রের কঠোর শাস্তি চাই।’

এদিকে শিগগিরই আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করার কথা জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক সুমন খান। তিনি বলেন, মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে। এখন রিমান্ড মঞ্জুর করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মাদারীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালত-এর পিপি অ্যাডভোকেট শরীফ মোহাম্মদ সাইফুল কবীর জানান, নিখোঁজ ৮ যুবকদের প্রত্যেকের বয়স ১৮-২৫ বছরের মধ্যে। তাদের পরিবারে এখন হতাশা কাজ করছে। এই ঘটনায় দালালচক্রের কঠোর শাস্তি নিশ্চিত করতে কাজ করেছে রাষ্ট্রপক্ষ। কোন অবস্থাতেই অপরাধীরা যাতে ছাড়া না পায়, সে ব্যবস্থা নিয়েছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..