মাদারীপুরের অপহৃত শিশু উদ্ধার, অহরণকারী আটক

মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুরের শিবচরে অপহরণের ৪ ঘন্টা পরে রিফাত চৌকিদার (৬) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাকিল সরদার নামে একজনকে আটক করা হয়।

শিশুটি শিবচর উপজেলার বেপারীরকান্দি গ্রামের রোকন চৌকিদারের ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে ১ হাজার  টাকা প্রলোভন দেখিয়ে বাংলাবাজার থেকে প্রায় এক কিলোমিটার দুরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে নিয়ে যায়। স্থানীয় সাধারণ জনতা বিষয়টি বুঝতে পারলে শাকিলকে তারা আটকে রাখে। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে অপহরণকারীকে থানায় নিয়ে যায়।

শিবচর থানার কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি নিয়ে  জিজ্ঞাসাবাদ চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।