× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

স্টাফ রিপোর্টার

মাদরাসায় ছাত্রকে বলাৎকারে শিক্ষক গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
faridpoor rape

নড়াইলে মাদরাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার। ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ক্বারী শিক্ষককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে সদর থানা পুলিশের ডিউটি অফিসার (এসআই) নরোত্তম বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। নড়াইল থেকে দ্যা নিউজের প্রতিনিধি জানান, এর আগে সোমবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসা থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে একই দিন রাতে বলাৎকারের অভিযোগে মামলা হলে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার সিরাজুল ইসলাম সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো.শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী ছাত্রদের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ নানাবিধ অপরাধমূলক কাজ করে আসছেন। এমনকি বিভিন্ন সময়ে জোরপূর্বক ছাত্রদের সঙ্গে অনৈতিক কাজেও লিপ্ত হতেন। এসব কারণে অনেক শিশুরাই মাদরাসায় যেতে চায় না। পরে অভিভাবকরা মাদরাসায় না যেতে চাওয়ায় কারণ জানতে চাইলে ভুক্তভোগী শিশুরা শিক্ষক সিরাজুল ইসলামের অপরাধমূলক কাজের কথা খুলে বলেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার স্থানীয়রা জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসা ঘেরাও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি খোকন বলেন, যে হুজুর এমন ঘটনা ঘটিয়েছে, তাকে আমারা এখানে রাখব না। আইন অনুযায়ী তার সঠিক বিচার আমিও দাবি করি।
সার্বিক বিষয়ে সদর থানার ডিউটি অফিসার নরোত্তম বিশ্বাস বলেন, অভিযুক্ত মাদরাসা শিক্ষককে সোমবার সকালে আটক করা হয়। পরে রাতে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..