× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভিডিও কলে কথা বলার একটি ছবি বানিয়ে এলাকায় প্রচার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, বালুমহাল দখল ও ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে ছাত্রদল নেতার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী সিকদার (৭০)।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঝালকাঠীর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে হামলা ও নাশকতার মামলার আসামি রুস্তুম আলী সিকদার বলেন, বর্তমানে আমিসহ উপজেলার অসংখ্য বিএনপি পরিবার নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি ও তার বাহিনীর কাছে জিম্মি হয়ে পরেছি।

অভিযোগ করে প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী সিকদার বলেন, গত ১৩ জুন বিকেলে ছাত্রদলের আহবায়ক রনি, জুলফিকার ওরফে ‘ডিস জুলহাস’ এবং নেছাব আলীর নেতৃত্বে আমার মালিকানাধীন জমিতে থাকা জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা ইউনিয়নের ক্লাবঘরে হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে। এসময় হামলাকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে বিএনপি কর্মী হাবিব সিকদারের স্ত্রী সুমির শ্লীলতাহানী এবং তার গলার চেইনসহ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

বিএনপি নেতা রুস্তুম আলী বলেন, ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ করা হয়। কিন্তু থানার ওসি রহস্যজনক কারণে আমাদের অভিযোগটি এজাহারভূক্ত করেননি। উল্টো উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি তার ঘনিষ্ঠ সহযোগি রানাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব আলম আবু তাহেরকে বাদি করে থানায় একটি অভিযোগ দায়ের করিয়েছে। যেখানে আমাকে (রুস্তম) সহ বিএনপির আরও ১৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। থানার ওসি ওই মিথ্যা অভিযোগটি মামলা হিসেবে এজাহারভূক্ত করেছেন (মামলা নং-১০/৯৪, তারিখ: ১৫-৬-২০২৫)। মামলার সকল আসামিরা বিএনপির ত্যাগী এবং নির্যাতিত কর্মী।

সংবাদ সম্মেলনে প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী আরও বলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রনি ও তার ভাই লিটন এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সরবরাহ করে যুব সমাজকে ধ্বংস করছে। ইউনিয়ন পরিষদের প্রকল্প, এলজিইডির সড়ক এবং এডিপির কাজেও তাদের বিরুদ্ধে চাঁদাবাজির বিস্তার অভিযোগ রয়েছে। এছাড়া রনি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন দাবি করে প্রশাসন থেকে শুরু করে এলাকায় প্রভাব বিস্তার করে সকল অপকর্ম করে বেড়াচ্ছে।

এসব বিষয়ে প্রশাসন ও দলের সিনিয়র নেতৃবৃন্দর কাছে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তিনি (রুস্তুম আলী) রনির বিরুদ্ধে প্রতিটি অপকর্মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দলীয় ও প্রশাসনিকভাবে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি করেন। সংবাদ সম্মেলনে রনি ও তার সহযোগিদের হয়রানীর শিকার ভুক্তভোগী বিএনপি নেতা জামাল হোসেন মল্লিক, হেলাল সিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি সাংবাদিকদের জানিয়েছেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে একটি মহল বিভ্রান্ত করার চেষ্টা করছে।


এ ক্যটাগরির আরো খবর..