বেনাপোলে গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক

বেনাপোলে গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমান (১৭) ও মেহেদী (১৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশ।
আটক আসামী হলেন, শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান(১৭) ও বেনাপোল পোটথানাধীন রায়পুর গ্রামের হযরত আলীর ছেলে মেহেদী (১৬)
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান, এএসআই ইমদাদুল হকদ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল টু বাহাদুরপুর সড়কের শাখারীপোতা অফিসপাড়া জনৈক বদরুজ্জামান ভোলার চাতালের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৬০,০০০/- টাকা

যশোরের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।