বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক

বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার খলশী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৮)।
রোববার (২৭ এপ্রিল) ডিবি পুলিশ জানায়,শনিবার রাত সাড়ে আটটা সময় বেনাপোল পোর্ট থানাধীন খলশী সাকিনস্থ জনৈক নুরুল গাজী, এর ধানী জমির পশ্চিমপাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।জব্দকৃত আলামতের মূল্য অনুমান ১,৫০,০০০/-টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।