× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ১১ জন আটক

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা পুলিশের মনিটরিং এর সময় নাগেশ্বরী থানা পুলিশ মাদক বিরোধী তিনটি পৃথক অভিযানে  ইয়াবা ও ফেনসিডিলসহ ১১ জন আটক করে।
 ৩ ফেব্রুয়ারি সোমবার জেলা পুলিশের মনিটরিং এ নাগেশ্বরী থানা পুলিশ মাদক বিরোধী তিনটি পৃথক অভিযানে  ৫৬০ পিচ ইয়াবাসহ ৪ জন ও  ৬ বোতল ফেনসিডিল সহ ২ জন, রাজারহাট থানা পুলিশের হাতে তিন বোতল ফেনসিডিল ও ১টি বাজাজ পালসার ১৫০ সিসি মোটর সাইকেল সহ আটক ২ জন, ওয়ারেন্টভুক্ত মাদক আসামী একজন এবং ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে জিআর মাদক মামলার পলাতক দুই আসামী গ্রেফতার সহ পৃথক মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিল আটকের ঘটনা জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত পুলিশী কার্যক্রমের পাশাপাশি মাদক বিরোধী অভিযান জেলা পুলিশ কুড়িগ্রাম অব্যাহত রেখেছে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে নাগেশ্বরী হেলিপেড এ আমিনুর ইসলাম (২৫) পিতা আবুল হোসেন গ্রাম ফেলানিরমোড়, নাগেশ্বরী কে ৪৫০ পিচ ইয়াবা সহ নাগেশ্বরী  থানা পুলিশ  মাদক বেচাকেনার সময় গ্রেফতার করে।
রাত ১০.৩০ মিনিটের দিকে আর এক গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের টিম পৃথক দুটি অভিযান পরিচালনা করে হিরারকুঠি, নাগেশ্বরী থেকে আখেরুজ্জামান (২০), জাকারিয়া (২২), সোহেল রানা (১৫) মোট ৩ জন কে  ১১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। নাগেশ্বরী থানার অপর টিম রাত ১১.১৫ মিনিটের দিকে নাগেশ্বরী গাগলা বাজার এলাকা থেকে (০৬) ছয় বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম বাধন (২০) ও আপেল (২৬) বলে জানা গেছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর মাদকসহ আমিনুর ইসলামের আটক নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং অপরাপর দুটি অভিযানে আটক আসামীদের নাম ঠিকানা নিশ্চিত হয়ে মাদক আইনে মামলা রজু প্রক্রিয়াধীন।
রাজারহাট থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ছিনাই সেলিমনগর টু রাজারহাট রাস্তায় একটি বাজাজ পালসার বাইক ১৫০ সিসি থামিয়ে তল্লাশীতে আজিজ ও বাইক চালক  ফরকেরহাট নিবাসী শাহীনকে তিন বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় বলে জানা গেছে।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে মাদক মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয় বলে জানান। মাদক মামলার ওয়ারেন্টি মাদক মামলার পলাতক আসামী ছিনাই ইউনিয়ন মেম্বার খালিদকে রাত্রে গ্রেফতার করা হয় বলেও জানান।
ফুলবাড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও মাদকবহনকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ওয়ারেন্ট তামিল অভিযানে আটক হয়েছে মাদক ও জিআর মামলার ওয়ারেন্ট আসামী এনামুল হক ও সবুর মিয়া।
ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ৪০ বোতল ফেনসিডিল আটক ও ওয়ারেন্ট পলাতক আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..