× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

মাদকাসক্ত যৌতুকলোভী মেয়ে জামাতার হাতে অপহনের পরে শ্বশুর খুন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
অপহনের পরে শ্বশুর খুন

বরিশালের আগৈলঝাড়ায় মাদকাসক্ত যৌতুকলোভী মেয়ে জামাতার হাতে অপহরণের পরে দুধ বিক্রেতা শ^শুরকে নির্মমভাবে হত্যা। হত্যাকারীর জামাইয়ের স্বীকারোক্তি ও দেখিয়ে দেয়া খালের কচুরীপানার মধ্য থেকে তিন দিন পর শ^শুরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতর স্ত্রী মামলা দায়ের করা মামলায় হত্যাকারী জামাইকে শনিবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানা অফিসার ইন চার্জ মো. মো. অলিউল ইসলাম এজাহার ও তদন্তর রবাত দিয়ে জানান- উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের ভ্যান চালক ও দুধ বিক্রেতা অখিল হালদার (৫০) অনান্য দিনের মতো বুধবার (২০) আগষ্ট সকালে ভ্যান নিয়ে স্থানীয়দের কাছ থেকে গরুর দুধ কিনে গৈলা মিস্টির দোকানে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই দিন দুপুরে রাজিহার চৌরাস্তার পশ্চিম পাশে পূর্বে থেকে অবস্থান করা তার মেয়ে জামাতা গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বাকাই গ্রামের কানাই বাড়ৈর ছেলে কৃষ্ণ বাড়ৈ (২৫) ও তার লোকজন কৌশলে শ^শুর অখিল হালদারকে তার ভ্যানসহ অপহরণ করে বাশাইল নিয়ে যায়। বাশাইল-রামানন্দেরআঁক সড়কের ঠাকুরবাড়ি পূর্ব পাশে শ^শুর অখিলকে হত্যা করে পাশের খালের কচুরপিানার মধ্যে ডুবিয়ে রেখে নিহত অখিলের ভ্যান নিয়ে পালিয়ে মাদারীপুর গিয়ে ওই ভ্যান বিক্রি করে নিজ বাড়িতে ফিরে যায় কৃষ্ণ।

এদিকে অখিল নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পরে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অখিলকে খুঁজে না পেয়ে ফোনে বিষয়টি মেয়ে আখি ও জামাতা কৃষ্ণকে জানায় তার শ^াশুরী বিউটি হালদার।

পরদিন বৃহস্পতিবার (২১ আগষ্ট) মেয়ে আখি ও তার জামাই কৃষ্ণ শ^শুরবাাড়ি রামানন্দেরআঁক গ্রামে আসে। শ^শুর অখিলের নিখোঁজের বিষয়ে মাদকাসক্ত জামাই কৃষ্ণ অসংলগ্ন কতাবার্তা বললে ওই দিন বিষয়টি থানাকে অবহিত করা হয়। থানার এসআই মনিরুজ্জামান, এএসআই মাকসুদুর রহমান বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাতে রামানন্দেরআঁক গ্রামের শ^শুর বড়ি থেকে মেয়ে জামাতা কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে কৃষ্ণ তার শ^শুর অখিলকে হত্যার কথা স্বীকার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ি শুক্রবার (২২ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে কৃষ্ণকে নিয়ে লাশ উদ্ধারের সন্ধানে নামে পুলিশ। মেয়ে জামাতা কৃষ্ণর দেখিয়ে দেয়া স্থান বাশাইল রেথকে রামানন্দেরআঁক যাওয়া পাকা সড়কের ঠাকুরবাড়ি পূর্ব পাশের খালের কচুরীপানার মধ্য থেকে নিহত শ^শুর অখিলের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতর পরিবার লাশ সনাক্ত করলে লাশ উদ্ধার করে হত্যাকারী জামাইকে নিয়ে থানায় যায় পুলিশ।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে- এক বছর আগে প্রেমের সম্পর্কর সূত্র ধরে কৃষ্ণর সাথে সামাজিকভাবে বিভিন্ন যৌতুক দিয়ে মেয়ে আঁখির বিয়ে দিয়েছিল অখিল হালদার। চার ভাই বোনের মধ্যে আঁখি সবার বড়। বিয়ের পরে জানতে পারে কৃষ্ণ একজন মাদকাসক্ত এবং তার স্বভাব চরিত্রও ভাল নয়। বিয়ের পর থেকে বিদেশ যাবার কথা বলে বিভিন্ন সময়ে শ^শুরের কাছ থেকে ৪০ হাজার টাকা যৌতুক নেয় কৃষ্ণ। পরে একটি ভ্যান কেনার জন্য টাকা দাবি করলে শ^শুর তা দিকে অস্বীকৃতি জানালে মাদকাসক্ত কৃষ্ণ ক্ষিপ্ত হয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারনা।

শুক্রবার (২২ আগষ্ট) রাতে নিহতর স্ত্রী বিউটি হালদার বাদী হয়ে জামাই কৃষ্ণকে এজাহার নামীয় আসামী করে অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে মামলা দায়ের করেন, নং-৭ (২২.৮.২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, হত্যা মামলায় জামাই কৃষ্ণকে গ্রেফতার দেখিয়ে (২৩ আগষ্ট) শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই দিন লাশের ময়না তদন্তর জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..