× Banner
সর্বশেষ
সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে

পিআইডি

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বলেছেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। আজ সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে  অতিরিক্ত জেলা প্রশাসকদের জন্য আয়োজিত ‘১৪তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স’ এবং উপজেলা নির্বাহী অফিসারদের জন্য আয়োজিত ‘১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স’-এর  উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে ভূমি অফিসে আসা জনগণের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দ্রুত এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে যেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে রপ্ত করতে হবে। এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশকে আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে। তিনি স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে মানুষকে ভূমি সেবা দেওয়ার আহ্বান জানান। ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) মো: আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান।

সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বলেছেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

আজ সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে  অতিরিক্ত জেলা প্রশাসকদের জন্য আয়োজিত ‘১৪তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স’ এবং উপজেলা নির্বাহী অফিসারদের জন্য আয়োজিত ‘১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স’-এর  উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে ভূমি অফিসে আসা জনগণের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দ্রুত এগিয়ে আসতে হবে। তিনি বলেনভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে যেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে রপ্ত করতে হবে। এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেনবাংলাদেশকে আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে। তিনি স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে মানুষকে ভূমি সেবা দেওয়ার আহ্বান জানান।

ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরীভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) মো: আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান।


এ ক্যটাগরির আরো খবর..