‘মাঠে আমরাও থাকবো’ বিএনপি’র উদ্দেশে তথ্যমন্ত্রী

আমরা আওয়ামী লীগ, মাঠে আমরাও থাকবো; বলে আগামীকাল থেকে বিএনপি’র আন্দোলন কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। মন্ত্রী বিএনপি’র উদ্দেশে বলেন, ‘যে চুক্তিগুলোর মাধ্যমে শেখ হাসিনা দেশের স্বার্থ আদায় নিশ্চিত করেছেন, সেগুলোর অমূলক বিরোধিতা করে আন্দোলনের নামে তারা যদি বিশৃঙ্খলার অপচেষ্টা চালায়, দেশের জনগণ তাদের প্রতিহত করবে। আর বুয়েটের হত্যাকা- নিয়ে কেউ যদি পানি ঘোলা করা বা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করে সেটাও প্রতিহত করা হবে। শান্তিপ্রিয় বাংলাদেশে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।’

আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপি-সহ কুচক্রী মহলের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘হত্যাকাণ্ড অত্যন্ত ন্যক্কারজনক ও নৃশংস, আমরা প্রথম থেকেই এর প্রতিবাদ করছি এবং প্রধানমন্ত্রী দোষীদের সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন। তাদের বহিষ্কার করা হয়েছে। দাবি
তোলার আগেই যাদেরকে এর সাথে যুক্ত মনে হয়েছে তাদের প্রায় সবাইকেই সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছে,’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের আবেগ ও প্রতিবাদের সাথে সরকার একাত্মতা পোষণ করে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে যারা অপরাজনীতির চেষ্টা
চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরে দেশের স্বার্থ শুধু সংরক্ষণই করেননি, ভারতের কাছ থেকে দেশের স্বার্থ আদায় করে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। আর বিএনপি নেতারা সে চুক্তিগুলো প্রথমে না পড়েই, পরে পড়েও নানা অপপ্রচার-বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপি’র শিক্ষিত নেতারা কিভাবে মূর্খের মতো কথা বলেন, বুঝি না।’

এ সময় ভারতের সাথে চুক্তিগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করে সবার সামনে তুলে ধরেন ড. হাছান। তিনি বলেন, প্রাকৃতিক গ্যাস রপ্তানির অসত্য তথ্য ছড়িয়েছিল বিএনপি। প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রশ্নই ওঠে না। আমরা প্রাকৃতিক গ্যাস রপ্তানির অবস্থায়ই নেই। আমরা আমদানিকৃত সাড়ে ৭ লাখ টন এলপিজি এবং সাড়ে ১২ লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত পেট্রোলিয়াম পরিশোধনের সময় উপজাত হিসেবে পাওয়া এলপিজি বোতলজাত করে উপযোগ সংযোজন বা ভ্যালু এড করে ভারতে রপ্তানির সুযোগ পেয়েছি যা দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা
করবে। বিএনপি’র শিক্ষিত নেতারা ইচ্ছাকৃতভাবে মূর্খের মতো কথা বলেন, যা অত্যন্ত দুঃখজনক।

বিএনপি আরো বলেছে, ভারত না কি বঙ্গোপসাগরে রাডার বসাচ্ছে; উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ভারত আমাদের গ্রান্ট দিচ্ছে যা দিয়ে আমাদের কোস্টগার্ড ২০টি রাডার কিনবে, যেগুলো আমাদের কোস্টগার্ডই পরিচালনা করবে। বঙ্গোপসাগরে অন্য দেশের
ট্রলারের অবৈধভাবে মাছধরা, বেআইনি চলাচল ঠেকাতে সেগুলো ব্যবহার হবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, কিছু পত্রিকাও এ অসত্য লিখেছে যা কোনোভাবেই সমীচীন নয় এবং হলুদ সাংবাদিকতার পর্যায়ে পড়ে বলে মনে করি এবং ভবিষ্যতে যেন এমন না হয়, সেদিকে সবাই সতর্ক থাকবেন বলে আশা করি। ফেনী নদীর পানি প্রবাহের দুইশত ভাগের মাত্র একভাগ বা দশমিক শূন্য পাঁচ শতাংশ ত্রিপুরার সাবরুম এলাকার মানুষের খাবার পানি হিসেবে ব্যবহার হবে, জানিয়ে মন্ত্রী বলেন,
চট্টগ্রাম, মংলা পোর্ট ভারতের ব্যবহারের শুল্ক-সার্ভিস চার্জ নিয়ে লাভবান হবো আমরাই। পোর্ট ব্যবহার করতে দিয়ে সিঙ্গাপুর, নেদারল্যান্ডস-সহ বিশ্বের বহুদেশই আজ অর্থনৈতিকভাবে বিপুল সমৃদ্ধির উদাহরণ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেন, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন টয়েল প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।