পলিথিনের বিরুদ্ধে সুপারশপে পহেলা অক্টোব থেকে অভিযান এবং উৎপাদন কারখানায় নভেম্বরে

পলিথিনের বিরুদ্ধে সুপারশপে পহেলা অক্টোব থেকে অভিযান এবং উৎপাদন কারখানায় নভেম্বরে

পলিথিনের বিরুদ্ধে আগামী পহেলা অক্টোবর থেকে সুপারশপ গুলোতে এবং কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় পহেলা নভেম্বর থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে মোহাম্মদপুরে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

 উপদেষ্টা বলেন, অভিযানের মাধ্যমেই শুরু হবে পলিথিনবিরোধী কার্যক্রম। সতর্ক করার এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে।

তবে অভিযানে মূল লক্ষ্য শাস্তি না উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, পলিথিন ব্যবহার বন্ধে অভিযানই করতে হবে না।

পলিথিন ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবেই পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর পরিবেশ উপদেষ্টা জানিয়েছিলেন, আগামী পহেলা অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপিলিন ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেয়া যাবে না। বিকল্প হিসেবে সব সুপারশপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। এ কাজে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।