কেমিক্যাল পণ্য দ্রুত খালাসে চট্টগ্রাম কাস্টমসের নতুন নির্দেশনা

কেমিক্যাল পণ্য দ্রুত খালাসে চট্টগ্রাম কাস্টমসের নতুন নির্দেশনা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানিকৃত ও অখালাসকৃত কেমিক্যাল জাতীয় পণ্যসহ সব পণ্য চালান দ্রুত খালাসের জন্য আমদানিকারকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

মঙ্গলবার (৭ জুন) চট্টগ্রাম কাস্টম হাউস থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরের মাধ্যমে আমদানিকৃত পণ্যের চালান বন্দরে অবতরণের পর ৩০ দিনের মধ্যে এবং বিমানবন্দরে অবতরণের ২১ দিনের মধ্যে অথবা উভয়ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে শুল্ক-কর পরিশোধ করে খালাস নিতে হবে।

কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, আমদানিকারকরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের আমদানিকৃত পণ্য চালান খালাস নিচ্ছেন না। এ অবস্থায়, চট্টগ্রাম কাস্টম হাউসের অধীক্ষেত্রাধীন চট্টগ্রামবন্দর, সব অব ডক ও হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে আমদানিকৃত ও অখালাসকৃত কেমিক্যাল জাতীয় পণ্যসহ সব পণ্য চালান উপযুক্ত বিধান মোতাবেক দ্রুত খালাস গ্রহণের জন্য আমদানিকারকদের অনুরোধ করা হলো।

অন্যথায় উল্লিখিত সময়ের মধ্যে অখালাসকৃত পণ্যের চালান আইন ও বিধি মোতাবেক (নিলামে বিক্রয়) নিষ্পত্তি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।