× Banner
সর্বশেষ
আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম

শার্শায় উন্নত পদ্ধতিতে মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাষী/সুফলভোগী প্রশিক্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখবেনাপোল : শার্শায় উন্নত পদ্ধতিতে রূই জাতীয় মাছের মিশ্রচাষ ও দেশীয় প্রজাতির (পাবদা, গুলশা, শিং ও মাগুর) মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাষী/ সুফলভোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালনক নূর-ই-আলম।
স্থানীয় সরকার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পসহ জাইকার সহায়তায় এবং উপজেলা মৎস্য সম্পদ কমিটির বাস্তবায়নায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুরেশ মন্ডল প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..