× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি

শপথ নিলেন শাহদাব আকবর লাবু চৌধুরী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
শপথ নিলেন শাহদাব আকবর লাবু চৌধুরী

শপথ নিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে সদ্য সংসদ সদস্য হিসেবে বিজয়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে ঢাকার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে সংসদ সদস্য হিসেবে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সন্ধ্যায় সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএস (সহকারী ব্যক্তিগত কর্মকর্তা) ও আ’লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শফি উদ্দিন বলেন, বিকাল ৪ টায় শপথ গ্রহণ শেষে তাঁর নির্বাচনী এলাকা সালথা-নগরকান্দার নেতকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন লাবু চৌধুরী।
এর আগে গত ৫ নভেম্বর অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী।
প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ০৫ নভেম্বর আসনটিতে উপ-নির্বাচনে ৫৩ হাজার ৯’শ ৩৪ ভোটের ব্যবধানে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়াকে পরাজিত করে বিজয়ী হন নৌকার মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..