× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কারাগারে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ মাগুরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানকে মাগুরার পেট্রোলবোমা হামালায় পাঁচ বালু শ্রমিক নিহতের মামলার অর্থদাতা চার্জশিটভুক্ত আসামির  জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজআদালত।

বৃহস্পতিবার মনোয়ার হোসেন খান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামাল হোসেন জানান, ২০১৫ সালের ২১ মার্চ মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় একটি বালুবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলায় নয়জন শ্রমিক অগ্নিদগ্ধ হন। এর মধ্যে মারা যান পাঁচজন।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই মনোয়ার হোসেন খান আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ১১ জুলাই ২০১৫ সালে গোপনে সিঙ্গাপুরে পাড়ি জমান। দীর্ঘ  চার বছর মনোয়ার হোসেন খানের জেলা বিএনপির রাজনীতিতে কোনও অংশগ্রহণ না থাকলেও আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি গোপনে ঢাকায় আসেন। পরবর্তীতে ১৯ নভেম্বর হাইকোর্ট থেকে মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করে জামিন নেন।

এ ঘটনায় ২২ মার্চ মাগুরা সদর থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম বাদী হয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন খানসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন। মামলায় পেট্রোলবোমা হামলার মূল অর্থদাতা মনোয়ার হোসেন খানসহ ২৩ জনের নামে একই বছরের ১৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে হইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহম্মেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ গেলো ২৬ নভেম্বর সোমবার এ জামিন বাতিল করেন। পরে মনোয়ার হোসেন খান আজ বৃহস্পতিবার মাগুরা জেলা ও জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক শেখ মোহাম্মদ মফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..