× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মাগুরা ও রাজবাড়ী জেলার ২৮টি বিদ্যালয়ের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে প্রজ্ঞা প্রভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ রাজবাড়ী জেলার পাংশা, কালুখালি, বালিয়াকান্দি উপজেলা ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলা মিলে ২৮ টি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে পুরস্কার গ্রহন করছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নলখোলা রুপসী বেগম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রজ্ঞা প্রভা।

১লা সেপ্টেম্বর শনিবার রাজবাড়ী জেলার পাংশা থানাধীন পাতুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডশন কর্তৃক আয়োজনে এ বৃত্তি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। সভাপতিত্ব করেছিলেন রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা মোঃ জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কৃতি শিক্ষার্থী প্রজ্ঞা প্রভা চৌগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার বাবা রাজ কুমার মন্ডল চৌগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা সঞ্জিতা ঘোষ নলখোলা রুপসী বেগম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সে বড় হয়ে বিজ্ঞানী হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকার রেখে মানুষের সেবা করতে চায়। তাই সে সকলের আর্শিবাদ প্রার্থী।


এ ক্যটাগরির আরো খবর..