মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি: মাগুরায় গতকাল সোমবার স্থানীয় নোমানী ময়দানে ৮ দলীয় বিজয় দিবস ভলিবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
মাগুরা খেলোয়াড় কল্যাণ সমিতি এ ভলিবল টূর্ণামেন্টের আয়োজন করে । দিনব্যাপী এ ভলিবল টূর্ণামেন্টে প্রথমে সকালে সেমিফাইনাল খেলায় অংশ নেয় শ্রীপুরের নোহাটা দিলরুবা ক্লাব ও ঝিনাইদহের তাসলিমা একাডেমী ভলিবল একাদশ ।
ভলিবল টূর্ণামেন্টের তুমুল প্রতিদ্বন্দিতায় ফাইনাল খেলায় ঝিনাইদহ তাসলিমা একাডেমী মাগুরা নোমানী ময়দান ভলিবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । টূর্ণামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ ঝিনাইদহ তাসলিমা একাডেমী খেলোয়াড় আশরাফুল ইসলাম ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট মাগুরা নোমানী ময়দান ভলিবল একাদশের খেলোয়াড় মিনারুল ইসলাম নির্বাচিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব মো: সাইফুজ্জামান শিখর ।
জেলা পরিষদের প্রশাসক এ্যাড.সৈয়দ শরিফুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে ট্রফি প্রদান । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু , , সদর উপজেলার চেয়ারম্যান রস্তম আলী , বিজয় দিবস ভলিবল টূর্ণামেন্টের আহবায়ক মো: আনিসুর রহমান খোকন ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি প্রমুখ । টূর্ণামেন্টের ঝিনাইদহ, শ্রীপুর , মহম্মদপুর ও মাগুরা সদর উপজেলার ৮ টি দল অংশ নেয় । টূর্ণামেন্টের খেলা পরিচালনা করেন মো: আক্কআস আলী । খেলা ধারা বিবরণী প্রকাশ করেন জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক সাদ্দাম হোসেন গোর্কী । খেলার সার্বিক দায়িত্বে ছিলেন খান মোনায়েম হোসেন ,অরুন কুমার , বিপু, মিন্টু,নান্টু প্রমুখ ।