× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মাগুরায় ৫ দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা কালেক্টরেট ভবন চত্বরে গতকাল ৫ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ  মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার   প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন- বৃক্ষ  আমাদের  উপার্জনের অন্যতম উৎস্য । সে জন্যে সরকার  বৃক্ষরোপনে সার্বিক সহয়োগিতা দিয়ে যাচ্ছে । সরকারি বেসরকারি অফিস আদালত স্কুল কলেজ ও বাড়ির আঙ্গিনায় সুবিধামত স্থানে ফলদ,বনজ ও ঔষুধী বৃক্ষ রোপন এখন খুবই জরুরী। এ কাজে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে হবে। প্রতিমন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী   শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন ব্যাপকভাবে উন্নয়ন ঘটছে, তখন একটি কুচক্রি মহল উন্নয়নকে বাধাগ্রস্থ করার অসৎ উদ্দেশ্যে এ দেশে বিদেশী জঙ্গি সংগঠনের অস্তিস্ত ও তৎপরতা আছে বলে প্রমানের চেষ্টা করছে।

তিনি বলেন, বিগত সংসদ  নির্বাচনের আগে ঐ কুচক্রি  মহল দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল। নির্বাচনের পরে তারা ব্লগার,পুরোহিত ও  বিদেশী নাগরিকদের হত্যার ঘটনায় আইএস নাম ব্যবহার করে সবার দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কোন আইএস নেই। যুদ্ধাপরাধীদের বাঁচানোসহ  উন্নয়ন ব্যাহত করার উদ্দেশ্যে আইএসের নাম ব্যবহার করা হচ্ছে।  এসব করে দেশের উন্নয়নকে ব্যাহত করা যাবে না ।
প্রতিমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে সরকারের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

৫ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলায় ১৩টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে   বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষুধী গাছ প্রদর্শণ ও বিক্রয় করা হচ্ছে।
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..