× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মাগুরায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন সমাবেশ

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে সোমবার মাগুরার শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা-ঝিনাইদহ সড়কের জেলা পরিষদের সমনে মাগুরা আদর্শ কলেজ,  সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালিকা বিদ্যালয়, সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য  বিভাগ, শুভেচ্ছা স্বুল, এমআর রোড়ে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারী বালিকা বিদ্যালয়, এজি একাডেমি, দুধমল্লিক বালিকা বিদ্যালয়, পারনান্দুয়ালী হাইওয়ে সড়কে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় মাগুরা শাখা, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয় মানববন্ধন সমাবেশের আয়োজন করে।

আদর্শ কলেজের সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, উপাধ্যক্ষ কাবিয়ার রহমান, অধ্যাপিকা হামিদ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো:রেজাউল ইসলাম।

সরকারী কলেজের সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বিজন সরকার, অধ্যাপক মোল্লা সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তা, যুগ্ম সম্পাদক জাহিরুল ইসলাম প্রমুখ।  বক্তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..