মাগুরা প্রতিনিধি : ম্যাটস শিক্ষাথীদের উচ্চশিক্ষার সুযোগসহ ৪ দফা দাবীতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ডিপে¬ামা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন মাগুরা জেলা শাখা । রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ ডিপে¬ামা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন মাগুরা জেলা শাখার সভাপতি রায়হান আহমেদ শুভর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিপে¬ামা মেডিকেল এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা.বিশ্বাস স্বপন কুমার । অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও সঞ্জিব বিশ্বাস প্রমুখ ।