× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মাগুরায় শিশুদের পড়ার দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

admin
হালনাগাদ: বুধবার, ১ আগস্ট, ২০১৮

মাগুরা প্রতিনিধি ॥ শিশুদের পড়ার দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা বুধবার মাগুরা পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশন তাদের রিডিং ইনহিউজম্যান্ট ফর এ্যাডভান্স ডেভেলপমেন্ট-রিড প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে।

প্রকল্প প্রধান মেরিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। বক্তব্য রাখেন রিড প্রকল্পের পরিচালক ইকবাল হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, ইমদাদুল হক, জাগরণীর কর্মকর্তা হিমাদ্রী প্রসাদ মিস্ত্রী, রবিউল ইসলাম, আব্দুল কাদের, শিউলি মন্ডল, লাকী আক্তার, কাকন হালদার, পিংকি রাণী সাহা প্রমুখ।

কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, সাংবাদিকসহ ৭৫ জন অংশ গ্রহণ করেন। আগামী অক্টোবরে এ প্রকল্পের ফেইজ আউট হবে বলে কর্তকর্তারা জানান।


এ ক্যটাগরির আরো খবর..