মাগুরায় মুজিব বাহিনীর উপ-কমান্ডার খুরশিদ আনোয়ার খসরুর দাফন সম্পন্ন

মাগুরা প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী সোহরাব হোসেনের বড় ছেলে ও মুক্তিযুদ্ধে মাগুরা মহকুমা মুজিব বাহিনীর উপ কমান্ডার খুরশিদ আনোয়ার খসরুকে আজ রবিবার মাগুরা পৌর গোরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। দুপুর ২টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার দেয়া হয়।

এ সময় মাগুরা জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুওয়াত আলী উপস্থিত ছিলেন। গার্ড অফ অনার শেষে সরকারি কালেজ মাঠে তার দ্বিতীয় নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় পৌর গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার রাতে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মস্তিকে রক্তক্ষরণে মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।