মাগুরা প্রতিনিধিঃ জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।সকালে কালেক্টরেট ভবন থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্টিত হয়।সেখানে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন মুিন্স ছাদুল্লাহ, ডা:জয়ন্ত কুমার কুন্ডু, ডা: শহীদুর রহমান।