মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় জেলা পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা ব্র্যাক শিক্ষা কর্মসূচি (পেইস) এর আয়োজনে ব্র্যাক ট্রেনিং সেন্টার এ বিতর্কের আয়োজন করে।
জেলার ৪টি দলের মধ্যে শিক্ষার্থীদের গ্রুপে শ্রীপুর উপজেলার চর-মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শালিখা উপজেলার চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষকদের মধ্যে চর-মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় রানার আপ ও সদর উপজেলার পারপলিতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বির্তক অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলে আলম প্রধান অতিথি নাহমতুন হক, বিশেষ অতিথি ছিলেন টিবিআর রোকেয়া খাতুন প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রতিনিধি তাহমনিা আক্তার, নীলিমা গাঙ্গুলী ও অচিন্ত সরকার।