মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিতকল্পে সভা

মাগুরা প্রতিনিধি: মাগুরায় স্বেচ্ছাসেবী সংস্থা তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার চাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিতকল্পে পরিষদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।  হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ওইউকে  এইডের সহযোগিতায় এ সভা অনুষ্টিত হয় ।

সভায় তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রান্নু শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৯ নং চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাফিজার রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ফিল্ড  কো-অর্ডিনেটর আব্দুল আলিম ও ফিল্ড অফিসার আব্দুল আলী প্রমুখ ।

বক্তাগণ প্রতিবন্ধী ব্যক্তিদের   প্রবেশাধিকার নিশ্চিতকরণ , কর্মস্ংস্থানের সুযোগ সৃষ্টি ও ইউনিয়ন পরিষদের  বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের জন্য সহায়ক উপরণ অগ্রাধিকার ভিত্তিতে প্রদানের বিষয়ে আলোকপাত করা হয়। তাছাড়া তাদের শিক্ষা ,স্বাস্থ্য ও দক্ষতামুলক প্রশিক্ষণ দেওয়ার জন্যও  আলোচনা করা হয়।

সভায় প্রতিবন্ধী সংস্থার সদস্য, ইউপি সদস্য, গনমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।