আশাশুনিতে জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে দু’দিন ব্যাপী আলোচনা সভা সম্পন্ন

গোপাল কুমার, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মাধ্যমিক শিক্ষকদের নিয়ে দু’দিন ব্যাপী আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার হাসানুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল প্রতিষ্ঠানে স্ব স্ব পেশায় থেকে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা বা অবহিত করা উচিত। জঙ্গী ও সন্ত্রাস ইসলামের নাম ভাঙ্গিয়ে মুসলমানের লেবাচ লাগিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বিপদ গামী করে সন্ত্রাস ও জঙ্গীবাদের উদ্বুদ্ধ করছে। লেখা-পড়ার পাশা পাশি ছেলে-মেয়েদের খেলাধুলা,সাংস্কৃতি চর্চা সর্বপরি বিনোদনের ব্যবস্থা করে মাদকাসক্ত ও বিপথগামী থেকে মুক্ত করা সম্ভব।

তিনি উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন বিনা কারনে অনুপস্থিত থাকা ছাত্র-ছাত্রীদের খোজ খবর নিয়ে প্রশাসনের নিকট তালিকা দেওয়ার আহবান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উপস্থিতিতে সভার শুরুতেই কোরান তেলওয়াত করেন সহকারি শিক্ষক আসিব ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ গোলাম রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সম্পাদক এসএম আহসান হাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শিহাব উদ্দিন, প্রভাষক মাওঃ বাকী বিল্লাহ, আশরাফুন্নাহার নার্গিস, গোলাম কিবরিয়া, শংকর প্রসাদ বিশ্বাস প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।