× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মাগুরায় ডাকাতি, স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ অর্থ লুট

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

মাগুরা মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের, বালিদিয়া ও লক্ষিপুর গ্রামে একই রাতে ২ বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত (২০ জুলাই, শুক্রবার) রাত তিনটার দিকে এই ঘটনা ঘটেছে।
লক্ষিপুর গ্রামের পাখি মৃধার স্ত্রী আকলিমা বেগম (৫৫) জানান, ৮/১০ জনের ডাকাত দল বারান্দার গ্রীল ও তালা লাগানোর হুক ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত সদস্যরা তাকে ঘুম থেকে উঠিয়ে হাত বেধে খাটের উপর বসিয়ে রাখে। আর অসুস্থ্য স্বামী পাখি মৃধাকে হাত পা বেধে বিছানায় কম্বলের নিচে ঢেকে রাখে। ঘরে থাকা তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পাখি মৃধার একমাত্র ছেলে কুষ্টিয়া চাকুরি করেন।
পরে বালিদিয়া শেখ পাড়ার মাষ্টার জালাল মৃধার (অবঃ) বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। প্রথমে ডাকাত দলের সদস্যরা সম্মিলিতভাবে দরাজায় আঘাত করলে, দরজায় লাগানো ডাসা ও হুক ভেঙ্গে যায়। ডাকাতরা ঘরে ঢুকেই জালার মৃধা (৬৫) , স্ত্রী জাহানারা বেগম (৫৮) ও একমাত্র ছেলের বউ লিজা (২৩) কে হাত পা বেধে খাটের উপর বসিয়ে রাখে। পরে আলমারীতে রাখা নগদ ৬০,০০০/- টাকা ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
জাহানারা বেগম জানান, প্রথমে পাঁচজন ডাকাত ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র রাম দা ও ছোরার ভয় দেখিয়ে আমাদেরকে জিম্মী করে ছেলের বউয়ের গহনা, মেয়ের গহনা, নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে। বাহিরে কয়েকজন ডাকাত সদস্যরা দাড়িয়েছিল বলেও তিনি জানান।
জালাল মৃধার একমাত্র ছেলে ঢাকায় চাকরি করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..