× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ ‘দোষারোপ নয়, দুর্ঘনার কারণ জানতে হবে-সবাইকে নিয়ম মানতে হবে’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই মাগুরা জেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনাতনে নিরাপদ সড়ক চাই মাগুরা জেলা শাখার সভাপতি আবু মো. ফিরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সমম্পাদক আবু ইমাম বাকের, জেলা এনজিও কো-অডিনেটর আব্দুল হালিম, বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহারুল ইসলাম খান, মাইক্রোবাস মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যরা। সভায় বক্তরা সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..