মাগুরায় গরুর গাড়ীর প্রতিযোগীতা

মাগুরা প্রতিনিধিঃ  জাগরনী চক্রের উদ্যোগে মাগুরার শালিকা উপজেলার সিংড়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গরুর গাড়ী প্রতিযোগীতা। প্রতিযোগিতায় ২০টি গরুর গাড়ী অংশ নেয়।

প্রতিযোগিতায় সিংড়া গ্রামের ডালিম মোল্লার গরুর গাড়ী ৩য়, আমিয়ান গ্রামের সিদ্দিক মিয়ার গাড়ী ২য়, নিত্যনন্দী গ্রামের ছাত্তার মিয়ার গরুর গাড়ী প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে ধনেশ্বরগাতী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিমলেন্দু সিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা জাগরনী চক্রের উপ-পরিচালক কাজী মাজেদ নেওয়াজ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তা সুমন চৌধুরী। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।