মাগুরায় কৃষি তথ্য বিনিময় সভা

মাগুরা প্রতিনিধি ॥ কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ, ফলফল পর্যালোচনা ও প্রসরের লক্ষ্যে বৃহস্পতিবার মাগুরা সদর কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তথ্য বিনিময় সভা।

সভায় মাগুরা সদরে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও আয়োজক সংস্থা সিসা এম আই প্রকল্পের কর্মকর্তারা কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির নানা দিক নিয়ে মত বিনিময় করেন।
বেসরকারি সংস্থা সিমিট যশোর হাবের উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী।

বক্তব্য রাখেন সিমিট কর্মকর্তা আকতারুল ইসলাম, শংকর গাইন, নয়ন কুমার সুত্রধর। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের আওতায় সারাদেশে ২০০ জন কৃষকের মাধ্যমে ৫০ হেক্টর জমি পাওয়ার টিলার চালিত সিডার ,ধান গম কাটার যন্ত্র রিপার ও ফ্লো পাম্প জাতীয় আধুনিক কৃষি যন্ত্রপাতির আওতায় এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।