মাগুরায় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে চাপায় নসিমন চালক নিহত

মাগুরা প্রতিনিধি : আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী ব্র্যাক অফিসের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় শুকুর আলী (৩৭) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। নিহত সুকুর আলী মাগুরা সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামের হাকিম মোল্যার ছেলে।

মাগুরা সদর থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান সুকুর আলী  সদর উপজেলার বাগবাড়িয়া এলাকার একটি ভাটা থেকে ইট বোঝাই  নসিমন চালিয়ে মাগুরা শহরের দিকে আসছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৯ টর দিকে হাইওয়ে সড়কে মাগুরা ব্র্যাক অফিসের সামনে পৌছালে নসিমনটি একটি চাকা ভেঙ্গে রাস্তার মাঝে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে নসিমন চালক শুকুর আলী  পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক বিকাশ দত্ত তার মৃতুর বিষয়টি নিশ্চিত করেন।  ময়না তদন্তের জন্য মৃতদেহ মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।পুলিশ কার্ভাড ভ্যানটি আটক করেছে। কার্ভাড ভ্যানটির চালক পালিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।