মাগুরায় প্রাণি সম্পদ সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে র‌্যালি-আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি : ‘নিরাপদ প্রাণিজ আমিজের প্রতিশ্রুতি- সুস্থ সবল মেধাবী জাতি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ শনিবার প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ১১ টায় সদরের পশু হাসপাতাল পাড়াস্থ কার্যালয় থেকে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকারের নেতৃত্বে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা( শিক্ষা ও আইসিটি) প্রশাসক  মাহবুবুর রহমান, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুব্রত মুখার্জীসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের খামারিরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।