মাগুরায় এক পিক-আপ ফেনসিডিল উদ্ধার

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা যশোর সড়কের আড়পাড়া বাজার এলাকায় আজ শুক্রবার দুপুরে পুলিশ ৬০০ বোতল ফেনসিডিল ভর্তি একটি পিক আপ আটক করেছে।

দুপুর ২ টার দিকে  শালিখা থানার সামনে সন্দেহবশত পুলিশ পিক আপটিতে অভিযান চালালে ফলের প্যাকেটে থাকা ফেনসিডিলগুলো আটক হয়। এ ঘটনায় পিক আপ চালক নুর ইসলাম ও হেলপার জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ । তাদের বাড়ি সাতক্ষিরার পাথর ঘাটায়। ফেনসিডিলগুলো সাতক্ষিরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটককৃতরা পুলিশকে জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।