× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

মাগুরায় এইচআইভি প্রতিরোধে পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ  মাগুরা জেলায় প্রায় ৬শ ৫০ জন এমএসএম (সমকামি) ও হিজড়া সম্প্রদায়ের মানুষ এইচআইভি ঝুকিতে আছে। ঝুকিপূর্ণ এ জনগোষ্ঠীকে উপযুক্ত কাউন্সিলিং ও প্রয়োজনীয় সহায়তা না দিলে এইচআইভি এইডস মারাত্মকভাবে বিস্তার লাভ করতে পারে।

বুধবার বিকেলে মাগুরা পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সাথে এইচআইভি সচেতনতা নিয়ে কর্মরত বেসরকারি সংস্থা লাইট হাউজের কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়| মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শণ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, লাইট হাউজের সমন্বয়কারী ওমর ফারুক, লাইট হাউজ মাগুরার ম্যানেজার কবির হোসেন, কাউন্সিলর তানিশা ইয়াসমিন প্রমুখ।

সভায় এইচইভি প্রতিরোধে মাগুরার পুলিশ সদস্যরা প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া হিজড়া সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যদের বিশেষভাবে মনযোগী হওয়ার আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..