× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পেরুকে ৩-০ গোলে হারিয়েছে নেইমারের ব্রাজিল

admin
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: পেরুকে ৩-০ গোলে হারিয়েছে নেইমারের ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে দলের হয়ে গোল তিনটি করেছেন ডগলাস কস্তা, রেনাতো আগুস্টো ও ফিলিপে লুইস।

ব্রাজিলের সালভাদরের ফন্তে নোভায় বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলে স্বাগতিকরা। ম্যাচের ২২তম মিনিটের মাথায় উইলিয়ানের ক্রসে ব্রাজিলকে লিড এনে দেন ডগলাস কস্তা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লোস দুঙ্গার শিষ্যরা।

বিরতির পর ৫৭ মিনিটে কস্তার পাসে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার রেনাতো আগুস্টো। নির্ধারিত সময়ের তের মিনিট আগে পেরুর জালে বল পাঠান লেফট ব্যাক ফিলিপে লুইস। ম্যাচ শেষে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে নেইমার-দানি আলভেজরা।

চিলির কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দুঙ্গার দল। এই জয়ে আবার কক্ষপথে ফিরল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।


এ ক্যটাগরির আরো খবর..