মাগুরায় আদিবাসী গৃহবধূকে ধর্ষণ চেষ্টা

হিমাংশু দেব বর্মণ, মাগুরা :  গত ১০ এপ্রিল বুধবার সন্ধ্যায় মাগুরা জেলার শালিখা উপজেলার হাজরাহাঁটি গ্রামে ১ গৃহবধূ শ্লীলতাহানীর শিকার হয়েছেন।

জানা গেছে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদিবসী পরিবারের ১ গৃহবধূ দোকানে যাচ্ছিলেন তার পঙ্গু স্বামীকে দোকান থেকে আনতে। সঙ্গে ছিল তার শিশু ছেলে। ওই সময় একই গ্রামের রজব আলীর ছেলে দুর্জয় (২০) তার পিছু নেয়। পথে একটি বাগানের কাছাকাছি এলে দুর্জয় তার কাছ থেকে শিশুটিকে দূরে সরিয়ে দিয়ে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়। এরপর দুর্জয় তার শরীরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাতায় আর ধর্ষণের চেষ্টা করে।

এমতাবস্থায় গৃহবধূ ও তার ছেলে দুজনেই চিৎকার শুরু করলে গ্রামের মানুষ ঘটনাস্থলে আসতে শুরু করলে দুর্জয় পালিয়ে যায়।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, দুর্জয় মাঝে মধ্যেই তাকে অশালীন প্রস্তাব দেয়। গতকাল তারা শালিখা পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ জানিয়েছিলেন। পরপরই পুলিশ আসামী দুর্জয়কে গ্রেফতার করেছেন।

শালিখা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহবুব ইসলাম বলেন ভিকটিমের মৌখিক অভিযোগের ফলে জিজ্ঞাসাবাদের জন্য দুর্জয়কে আটক করা হয়েছে। এরপর বাদীর অভিযোগের ওপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিকটিম গৃহবধূর স্বামী জানান দুর্জয়ের চাচা শামসুর রহমান এলাকার প্রভাবশালী ব্যক্তি। এ বিষয়টি আবেশে মিটিয়ে দেয়ার জন্য তার পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।