ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব হোসেন (১৩) নামে এক কিশোর বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকারে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের লোকমান শেখের ছেলে।

নিহতের প্রতিবেশি নাসিম উদ্দীন জানান, সকালে নিজেদের ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিল। এসময় সে অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সে মারা যায়।

বিপ্লব একজন কর্মজীবি কিশোর বলে জানান এই প্রতিবেশি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার দাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বিপ্লব মারা গিয়েছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ(ওসি) ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।