আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর উদ্যোগে গত ২৯শে নভেম্বর বিকাল ৪ ঘটিকায় ঢাকা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে হিউম্যান রাইটস্ পিস এ্যাওয়ার্ড-২০১৯ এ ভূষীত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরি বাংলাদেশ সুপ্রিমকোর্ট, প্রদান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ শামসুল হক টুকু এম.পি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,বিশেষ অতিথি ড. মোহাম্মদ জকরিয়া সাবেক ভারপ্রাপ্ত সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা) সম্পাদক ,আজকের সূর্যদয়, পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়, ব্যারিষ্টার জাকির হোসেন চেয়ারম্যান আইএনবি সংবাদ সংস্থা, কর্ণেল অবঃ আশরাফ আলদ্বীন উপদেষ্টা জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্, কবি নুরুল ইসলাম বিপিএম এডিশনাল এস.পি আন্তর্জাতিক অপরাদ সংস্থা, মুহাম্মদ আতাউল্লাহ খান মহাসচিব বাংলাদেশ গণআজাদী লীগ, লায়ন গনি মিয়া বাবলু এমজেএফ সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। অনুষ্ঠিানটি সভাপতিত্ব করেন এ্যাডঃ মনির হোসেন চেয়ারম্যান জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নিরালশ চেষ্টার মাধ্যমে হাট-বারবাজার মাধ্যমিক বিদ্যালয়টিকে খুলনা বিভাগের প্রথম ডিজিটাল বিদ্যালয় হিসেবে গড়ে তুলেছেন।
উল্লেক্ষ, গত ৯ নভেম্বর আলোকিত বংলার মুখ নামের একটি সংগঠন শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হলে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০১৯ এ সম্মাননা প্রদান করেন।

