স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সূর্বণা রানী সাহার সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভ’মি) জাকির হোসেন, উপজেলা ভাইচ-চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভীন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, আলী হোসেন অপু, আয়ুব হোসেন, রাজু আহম্মেদ রনি লস্কার, নাছির হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক একাত্তর টিভির মিশন আলী ও এস টিভি বাংলার রাজু আহম্মেদ শাহিন প্রমূখ।
সভাতে শহরকে যানজট মুক্ত করতে পৌরএলাকায় মেইন বাজার সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিত সাভাবিক রাখতে ও উপজেলাকে মাদকমুক্ত করতে সকলের সহযোগীতার আহব্বান জানান।


