মাইগ্রেশনের দাবিতে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা

মাইগ্রেশনের দাবিতে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা

মাইগ্রেশনের দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ার নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এসময় সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিক্যাল কলেজের বিএমডিসির অনুমতি নেই। এজন্য তারা অন্যত্র মাইগ্রেশন করতে গেলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি রিট করে। ফলে তারা মাইগ্রেশন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।